ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনিয়োগকারীদের হতাশ করেছে এক কোম্পানি ও চার মিউচুয়াল ফান্ড
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ অর্থবছরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড ও সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে ইউনিটহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
প্রিমিয়ার লিজিং
সমাপ্ত ২০২৪ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৭ টাকা ৫০ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ২৮ টাকা ৫৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৭৪ টাকা ৩৬ পয়সায়।
এদিকে ঘোষিত ‘নো ডিভিডেন্ড’ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৫ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে প্রিমিয়ার লিজিং। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর।
রিলায়েন্স ওয়ান
সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। আগের অর্থবছরে ইপিইউ ছিল ৪০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ১০ টাকা ৪৭ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ছিল ১১ টাকা।
এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড
সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিউ) হয়েছে ৪৩ পয়সা। আগের অর্থবছরে ইউনিটপ্রতি লোকসান ছিল ৭০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৯ টাকা ৭৪ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ছিল ১১ টাকা ৫৪ পয়সা।
এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড
সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ৮৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ৯ টাকা ১০ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ছিল ১০ টাকা ৯৫ পয়সা।
সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড
সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৫ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ১ টাকা ৫৬ পয়সা। গত ৩০ জুন শেষে বাজারমূল্যে কোম্পানিটির নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ কোটি ৪১ লাখ ২৯ হাজার ১৪৬ টাকা, ক্রয়মূল্যে যা ৫৪ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার ৩৫৫ টাকা। ৩০ জুন ২০২৫ শেষে বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির এনএভিপিইউ দাঁড়িয়েছে ৭ টাকা ৬৬ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ১০ টাকা ৯০ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি