ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ওরিয়ন ইনফিউশনের শেয়ারে নতুন জোয়ার
শেয়ারবাজারে আবারও আলোচনায় এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সাম্প্রতিক সময়ে টানা উত্থানের ফলে কোম্পানিটির শেয়ারের দাম আজ সোমবার (১৮ আগস্ট) বেড়ে দাঁড়িয়েছে ৫০২ টাকা ২০ পয়সায়। এদিন লেনদেনে শেয়ারটি সর্বোচ্চ ৫০৯ টাকা পর্যন্ত উঠেছে। আগের দিন ক্লোজিং দর ছিল ৪৮০ টাকা ৪০ পয়সা। শেয়ারদরের এই ঊর্ধ্বমুখী ধারা বিনিয়োগকারীদের মাঝে উচ্ছ্বাস তৈরি করেছে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে শেয়ারদর ৭০০ টাকার ওপরে উঠলেও পরবর্তীতে তা নেমে আসে ২২০ টাকার নিচে, যা বিনিয়োগকারীদের ব্যাপক ক্ষতির মুখে ফেলেছিল। পরবর্তী সময়ে কিছুটা ঘুরে দাঁড়ালেও শেয়ারটি বারবার অস্বাভাবিক ওঠানামার মধ্যে ছিল। এ সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারমূল্য প্রভাবিত করার অভিযোগে কোম্পানির মালিকপক্ষের বিনিয়োগকারীদের ৫৩ কোটি ২৫ লাখ টাকা জরিমানা করেছিল।
গত ৩০ জুলাই ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর ছিল ৩৪১ টাকা ৫০ পয়সা। মাত্র ১৩ কর্মদিবসের মাথায় শেয়ারটির দাম ৫০২ টাকা ২০ পয়সায় উঠেছে। এ সময়ে দাম বেড়েছে ১৬০ টাকা ৭০ পয়সা বা ৪৭ শতাংশের বেশি। বাজারে গুঞ্জন উঠেছে শেয়ারটির দর আরও অনেক দূর যাবে।
সর্বশেষ অর্থবছরে কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ আয়ে সামান্য পতন দেখা গেছে।
তবে সাম্প্রতিক শেয়ারদর বৃদ্ধির বিষয়ে কোম্পানিটি জানিয়েছে এর পেছনে কোনো কার্যকরী কারণ নেই। অথচ বাজারে জোরালো গুঞ্জন রয়েছে, কর্তৃপক্ষ আবারও কৃত্রিমভাবে দর বাড়াচ্ছে। বর্তমান শেয়ারদর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও দাঁড়িয়েছে ২৬৯.০৪, যা অতিমূল্যায়িত হিসেবে ধরা হচ্ছে এবং বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।
সব মিলিয়ে ওরিয়ন ইনফিউশনের শেয়ার ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হলেও বাস্তবতা বলছে মিশ্র চিত্র। দরবৃদ্ধি বিনিয়োগকারীদের উৎসাহিত করছে, তবে অতীতের অস্বাভাবিক ওঠানামা, নিয়ন্ত্রক সংস্থার জরিমানা এবং অতিমূল্যায়িত পিই রেশিও ভবিষ্যতে বড় ঝুঁকি তৈরি করতে পারে। বাজার বিশ্লেষকদের মতে, এ মুহূর্তে বিনিয়োগকারীদের সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)