ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ভাবমূর্তি সংকটে নাম বদল, ‘আন্তর্জাতিক’ পরিচয় হারাল বাণিজ্যমেলা
বহুল পরিচিত "ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা" (ডিআইটিএফ) থেকে ‘আন্তর্জাতিক’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। এখন থেকে এই মেলার নতুন নাম হবে "ঢাকা বাণিজ্যমেলা" (ডিটিএফ)। মেলার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া এবং নামের সঙ্গে বাস্তবতার মিল না থাকায় এই গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের ১৪৮তম সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় নাম পরিবর্তনের কারণ হিসেবে জানানো হয়, ১৯৯৫ সালে যখন মেলাটি শুরু হয়েছিল, তখন এর মূল উদ্দেশ্য ছিল বিদেশি প্রতিষ্ঠানগুলোর সরাসরি অংশগ্রহণের মাধ্যমে উন্নত মানের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করা। কিন্তু বাস্তবে এর প্রতিফলন ঘটছিল না।
অনেক ক্ষেত্রেই বিদেশি ব্র্যান্ডগুলো দূতাবাস বা সরকারি প্রতিনিধির বদলে স্থানীয় এজেন্ট বা ব্যক্তির মাধ্যমে অংশ নিচ্ছিল। এতে পণ্যের মান যাচাই করা কঠিন হয়ে পড়ছিল এবং প্রায়ই দর্শনার্থীরা মানহীন বা স্থানীয়ভাবে তৈরি পণ্য কিনে প্রতারিত হচ্ছিলেন। এর ফলে বিদেশি ক্রেতা-দর্শনার্থীদের আকর্ষণ কমার পাশাপাশি মেলার আন্তর্জাতিক ব্র্যান্ড ইমেজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। স্থানীয় উদ্যোক্তারাও বৈশ্বিক প্রযুক্তি ও ডিজাইন সম্পর্কে জানার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন।
মূলত, মেলার নামের সঙ্গে এর কার্যক্রমের সামঞ্জস্য বিধান এবং একটি স্বচ্ছ ভাবমূর্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই ‘আন্তর্জাতিক’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় আরও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ব্যবস্থাপনায় ২০২৫-২০২৬ অর্থবছরের আন্তর্জাতিক মেলা ক্যালেন্ডার এবং ২০২৬-২০২৭ অর্থবছরের আংশিক মেলা ক্যালেন্ডার অনুমোদন দেওয়া হয়।
সভায় অন্যদের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামরান তানভীর রহমান উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি