ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রিমিয়ার লিজিংয়ের লোকসান কমেছে ৩২ শতাংশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ’২৫) এবং দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দুই প্রান্তিকেই কোম্পানির শেয়ারপ্রতি লোকসান কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) জানিয়েছে, অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৩৬ পয়সা। শেয়ারপ্রতি লোকসান কমেছে ৫৯ পয়সা বা ৩৩.৩৩ শতাংশ।
এদিকে, অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল ৩ টাকা ২১ পয়সা। শেয়ারপ্রতি লোকসান কমেছে ৬৬ পয়সা বা ২৭.০৪ শতাংশ।
চলতি অর্থবছরের ছয় মাসে বা অর্ধবার্ষিক প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল ৫ টাকা ৫৬ পয়সা। শেয়ারপ্রতি লোকসান কমেছে ১ টাকা ৩৬ পয়সা বা ৩২.৩৮ শতাংশ।
২০২৫ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৭৮ টাকা ৫৩ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত