ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র উমামা ফাতেমা। মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন সোমবার (১৮ আগস্ট) দুপুরে তিনি নিজের এবং প্যানেলের অন্যদের জন্য ফরম সংগ্রহ করেন।
জানা গেছে, এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন উমামা ফাতেমা নিজে। সাধারণ সম্পাদক (জিএস) পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়া এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহীকে প্রার্থী করা হয়েছে।
মনোনয়ন ফরম সংগ্রহের পর উমামা ফাতেমা সাংবাদিকদের বলেন, "আমরা শিক্ষার্থীদের যোগ্যতা ও গ্রহণযোগ্যতা বিবেচনা করে একটি পূর্ণাঙ্গ প্যানেল তৈরি করছি।"
তিনি আরও যোগ করেন, "শিক্ষার্থীবান্ধব একটি ডাকসু উপহার দেওয়ার লক্ষ্যে আমরা আগামীকাল (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করব।"এই ঘোষণার মাধ্যমে ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আগ্রহ ও উত্তেজনা তৈরি হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)