ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
সামিট পাওয়ার লিমিটেড তাদের নারায়ণগঞ্জ ইউনিটের ১০২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জ্বালানি তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রটি বিক্রির জন্য সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সাবসন এনার্জি এফজেডকো (Sabson Energy FZCO)-এর সঙ্গে চুক্তি করেছে। প্ল্যান্টটি বিক্রির পর পুনঃরপ্তানি করা হবে বলে জানা গেছে।
বুধবার (১৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় এ তথ্য জানায় তালিকাভুক্ত বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।
২০১১ সালের ১ এপ্রিল থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা এই কেন্দ্রটির সর্বশেষ বিদ্যুৎ সরবরাহ চুক্তি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে ২০২৪ সালের ২২ মার্চ শেষ হয়। পরে ২০২৪ সালের ২৯ এপ্রিল বিপিডিবির সম্মতিতে ‘বিদ্যুৎ না দিলে, কোনো বিল নয়’ (No Electricity No Pay) নীতিতে আরও দুই বছরের জন্য কার্যক্রম চালুর অনুমতি মেলে। তবে ২০২৪ সালের ১৯ আগস্ট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
পরে বিপিডিবি থেকে প্রাপ্ত অনাপত্তিপত্রে জানানো হয়, বিদ্যুৎ ক্রয় চুক্তি নবায়নের সুযোগ নেই এবং বাংলাদেশে প্ল্যান্টটির কার্যকাল শেষ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ৮ মে সামিট পাওয়ারের পরিচালনা পর্ষদ কেন্দ্রটি বিক্রির সিদ্ধান্ত নেয় এবং সম্ভাব্য ক্রেতা সন্ধানের দায়িত্ব ব্যবস্থাপনাকে দেয়।
এর সামিট পাওয়ার দুটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষে অবশেষে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিবন্ধিত সাবসন এনার্জি এফজেডকো-কে ক্রেতা হিসেবে চূড়ান্ত করা হয়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)