ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর খসড়ায় অনুমোদন দিয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী মার্জিন ঋণ সুবিধা কেবলমাত্র ইক্যুইটি সিকিউরিটিজে বিনিয়োগের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ বিনিয়োগকারীরা ‘এ’ ক্যাটাগরির সাধারণ শেয়ারে মার্জিন ঋণ পাবেন, তবে মিউচুয়াল ফান্ড, বন্ড বা ডিবেঞ্চারে এই সুবিধা ব্যবহার করা যাবে না।
মঙ্গলবার (১২ আগস্ট) অনুষ্ঠিত কমিশন সভায় এ খসড়া অনুমোদন দেওয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সভায় ‘মার্জিন (সংশোধিত) রুলস, ২০২৫’-এর খসড়াও গৃহীত হয়েছে। এর ফলে কার্যত ১৯৯৯ সালের মার্জিন রুলস বাতিল করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন মার্জিন ঋণ বিধিমালা শুধুমাত্র ইক্যুইটি সিকিউরিটিজে বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য। ইক্যুইটি সিকিউরিটিজ বলতে ‘এ’ ক্যাটাগরির সাধারণ শেয়ারকে বোঝানো হয়েছে, যা দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত।
বিষয়টি নিয়ে বিএসইসির পরিচালক আবুল কালাম সংবাদ মাধ্যমকে বলেন, নতুন বিধিমালার আওতায় কোনো ধরনের মিউচুয়াল ফান্ড ইউনিট বা অন্যান্য সিকিউরিটিজে মার্জিন ঋণ ব্যবহার করা যাবে না। কেবল নির্ধারিত শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রেই এই সুবিধা থাকবে।
যদিও খসড়া অনুমোদন পেয়েছে, তবে চূড়ান্ত করার আগে জনমত যাচাইয়ের জন্য এটি বিএসইসির ওয়েবসাইট এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’