ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সংগঠন 'বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন' (বিপিএইচসিডিওএ)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী শনিবার, ১৬ আগস্ট ২০২৫ অনুষ্ঠিত হবে।
রাজধানীর মিন্টু রোডে অবস্থিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত কণ্ঠস্বর (Unified Voice of Private Healthcare Institutions in Bangladesh) এই স্লোগানকে সামনে রেখে নতুন কমিটি তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র জীবন সদস্য ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল।
অনুষ্ঠানের কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টায় আমন্ত্রিত অতিথিদের আগমনের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর পতাকা উত্তোলন, স্টল উদ্বোধন, পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র জীবন সদস্য ডা. এ এম শামীম। এছাড়াও বক্তব্য রাখবেন আহ্বায়ক কমিটির সদস্য, ঢাকা বিভাগের ভাইস-প্রেসিডেন্ট এবং সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট। প্রধান অতিথি ও বিশেষ অতিথির ভাষণের পর সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
এই অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বেসরকারি স্বাস্থ্য খাতের প্রতিষ্ঠাতা ও মালিকরা নতুন নেতৃত্বকে স্বাগত জানাবেন এবং খাতটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করবেন বলে ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)