ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়ার মৃত্যুতে বিএইউএস এর গভীর শোক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস (বিএইউএস)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শফিকুর রহমান ও সদস্য সচিব অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।
শোক বার্তায় বিএইউএস জানায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভোর ৬টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটেছে।
বিবৃতিতে বলা হয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া স্বাধীনতা, গণতন্ত্র ও দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ও প্রগতিশীল ভূমিকা পালন করেছেন। নিরহংকারিতা, বিনয়, সততা ও আদর্শে আপসহীন এই নেত্রীর অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিএইউএস নেতারা বলেন, তাঁর অসামান্য নেতৃত্ব, অহিংস রাজনৈতিক সংগ্রাম এবং রাজনৈতিক সংস্কৃতিতে অনন্য ভূমিকার জন্য জাতি চিরকাল তাঁর কাছে ঋণী থাকবে। এই অপূরণীয় শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়।
সংগঠনটির পক্ষ থেকে মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করা হয়। একই সঙ্গে দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও সমগ্র জাতির প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?