ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচন পরবর্তী সহিংসতায় কঠোর হুঁশিয়ারি ডাকসু ভিপির
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর দেশজুড়ে সহিংসতা ও ভয়ভীতি ছড়ানোর অভিযোগ তুলে ক্ষমতাসীন দল ও নবনির্বাচিত প্রতিনিধিদের প্রতি কড়া সতর্কবার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, চলমান পরিস্থিতি বন্ধ না হলে শিক্ষার্থীদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি দাবি করেন, ফলাফল ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটছে। তার অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা এসব নৃশংস হামলার সঙ্গে জড়িত এবং বিভিন্ন ক্যাম্পাসে ভিন্নমতের শিক্ষার্থীদের হুমকি দেওয়া হচ্ছে।
পোস্টে সাদিক কায়েম লিখেছেন, তিনি প্রত্যাশা করেন নির্বাচিত জনপ্রতিনিধি ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা দায়িত্বশীল আচরণ করবেন। নিজ নিজ নির্বাচনী এলাকাসহ সারাদেশে সংঘাতের রাজনীতি পরিহার করে ভিন্নমতের সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ডাকসু ভিপি। তার ভাষ্য, হামলা প্রতিরোধে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না; বরং অনেক ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
তিনি আরও বলেন, “এভাবে যদি একের পর এক হামলা চালানো হয় এবং সাধারণ নাগরিকদের রক্তাক্ত করা হয়, তাহলে আমরা চুপ থাকব না। ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।”
এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি আসন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অর্জন করেছে ৬টি আসন, আর স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টিতে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, মোট ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রয়েছে। বাকি আসনের ফলাফলের ভিত্তিতেই সামগ্রিক পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
অন্যান্য দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং গণসংহতি আন্দোলন প্রত্যেকে ১টি করে আসনে জয় পেয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)