ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছেন মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিজয়ী হলেও প্রতিপক্ষের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের পর তিনি রাজধানীর শাহজাহানপুরে নিজের পারিবারিক কবরস্থানে জিয়ারত শেষে সাংবাদিকদের বলেন, ‘এদের তো ভোট নাই। এত ভোট ওরা পেল কিভাবে?’
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। অন্যদিকে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।
এ প্রসঙ্গে আব্বাস বলেন, ‘ভোট-পূর্ববর্তী তাদের যে প্রস্তুতি ছিল, আমি বারবার বলেছি যে ওরা ইঞ্জিনিয়ারিং করবে। এবং সেটা তারা সম্পন্ন করেছে। আমরা তখন বুঝতে পারিনি, এখন বোঝা যাচ্ছে কিভাবে করেছে।’
তিনি আরও বলেন, ‘এদের তো ভোট নাই। এত ভোট ওরা পেল কিভাবে!’
বিএনপির ভূমিধস জয় নিয়ে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আনন্দিত। দেশবাসীও খুশি। ভোটের মাধ্যমে জনগণ বিএনপিকে বিজয়ী করেছে। আশা করি এই রায়ের প্রতিফলন সবাই দেখবেন।’
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এ নিয়ে আব্বাস বলেন, ‘আমি খুশি, কারণ আমি জিয়াউর রহমানের সময় থেকে রাজনীতি শুরু করেছি। তারপর দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছি। এখন তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গে রাজনীতি চালাচ্ছি।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)