ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন ঢাবি শিক্ষিকা মোনামি
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় নিয়ে নানা জল্পনা-কল্পনার পর অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তাকে ঘিরে প্রচলিত ধারণা সঠিক নয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি নিজেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থক হিসেবে পরিচয় দেন। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১১ দলীয় জোটের সক্রিয় সমর্থক ছিলেন বলেও উল্লেখ করেন।
মোনামি লেখেন, অনেকেই তাকে ‘জামায়াতি’ বা ‘শিবির ম্যাডাম’ বলে সম্বোধন করেন। এসব পরিচয়ে তিনি অস্বস্তি বোধ করেন না, বরং কখনো কখনো তা গ্রহণও করেন। তবে তার প্রকৃত রাজনৈতিক অবস্থান ভিন্ন বলেই ইঙ্গিত দেন তিনি।
নিজেকে মধ্যপন্থী হিসেবে বর্ণনা করে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্কে তাকে প্রায়ই ডানপন্থী আখ্যা দেওয়া হয়। কেউ যদি তেমনটি ভাবতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাতে তার আপত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক মতাদর্শ নিয়ে অস্বস্তি থাকলে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠানোর আহ্বান জানিয়ে এই শিক্ষিকা বলেন, তিনি ইসলামবিদ্বেষী নন এবং ইসলাম নারী-বিরোধী এ ধারণাও সমর্থন করেন না।
তিনি আরও বলেন, ব্যক্তিগত বা ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবার অধিকারের পক্ষে কথা বলাই তার অবস্থান। নিজেকে উদারপন্থী হিসেবে উল্লেখ করে তিনি জানান, মতভেদ থাকলে দূরত্ব বজায় রাখাই শ্রেয়।
সবশেষে তিনি লিখেছেন, সবার পছন্দের মানুষ তিনি নাও হতে পারেন তাই অযথা ভুল বোঝাবুঝির বদলে সচেতন দূরত্বই ভালো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই