ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ঢাকা-৭ আসনে ভোট কারচুপির অভিযোগ, ফলাফল স্থগিত চাইলেন এনায়াত উল্যাহ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর ঢাকা-৭ (১৯৮) আসনে প্রার্থী মো. এনায়াত উল্যাহ গুরুতর নির্বাচনি অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফলাফল স্থগিতের আবেদন করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি রাজধানীর সেগুনবাগিচা এলাকায় রিটার্নিং অফিসার এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ আবেদন জমা দেন।
আবেদনে অভিযোগ করা হয়েছে, ‘ধানের শীষ প্রতীকের অনেক বান্ডিলে ১০০টি ব্যালট না দিয়েও গণনায় ১০০ হিসাবে দেখানো হয়েছে। দাঁড়িপাল্লার পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে এবং রেজাল্ট শীট তৈরি করা হয়েছে। অনেক পোলিং এজেন্টের আপত্তি উপেক্ষা করা হয়েছে এবং মূল রেজাল্ট শীট সরবরাহ করা হয়নি।’
তিনি আরও উল্লেখ করেছেন, ‘ভোট গণনার সময় প্রিজাইডিং অফিসারের দফতরে অনিয়ম হয়েছে। গণনার মাঝপথে দেরি করানো হয়েছে, কাউন্টার পার্টে এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি এবং ১২/২/২০২৬ তারিখে রিটার্নিং অফিসারে লিখিত আপত্তি জানানো হয়েছে।’
মো. এনায়াত উল্যাহ দাবি করেছেন, ‘সার্বিক এই অনিয়মের কারণে ভোটারদের সঠিক রায় প্রতিফলিত হয়নি। ভোট পুনর্গণনা হলে অনিয়মের সত্যতা প্রকাশিত হবে এবং সঠিক ফলাফল জানা যাবে। আমি অনতিবিলম্বে ফলাফল স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি করছি।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ