ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ভোট কারচুপির অভিযোগে ফলাফল স্থগিতের দাবি সানজিদা ইসলাম তুলির
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৪ আসনের নির্বাচনী ফলাফল বাতিল ও স্থগিতের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। প্রশাসনের অসহযোগিতা ও গুরুতর অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, এই ফলাফল গ্রহণযোগ্য নয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন এবং সংশ্লিষ্ট আসনের সব কেন্দ্রের ফলাফল পুনর্বিবেচনার আহ্বান জানান।
তুলির অভিযোগ, ভোটের দিন সকাল থেকেই প্রশাসনের একটি অংশ নিরপেক্ষ আচরণ করেনি। বিশেষ করে দুপুরের পর তার পোলিং এজেন্টদের ওপর হামলা চালানো হয় এবং প্রশাসনিক সহায়তায় তাদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, ১১ ফেব্রুয়ারি গভীর রাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে আর্থিক লেনদেন এবং ভোটারদের মধ্যে অর্থ বিতরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ভিডিও প্রমাণ তাদের কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।
সানজিদা ইসলাম তুলি জানান, ভোট গণনার আগে তার এজেন্টদের কাছ থেকে ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে। এছাড়া অনেক কেন্দ্রে ফল প্রকাশ না করে ব্যালট পেপার সরাসরি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে এবং পুরো আসনের ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব করা হয়েছে।
তিনি বলেন, বিষয়টি শুধু একজন প্রার্থীর ক্ষতির প্রশ্ন নয়; এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আঘাত। স্বচ্ছতা ও নিরপেক্ষতার যে মৌলিক নীতি নির্বাচনের ভিত্তি, তা লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি দলটির প্রয়াত নেতা মীর কাসেম আলীর ছেলে।
বেসরকারি ফলাফলে দেখা যায়, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মীর আহমাদ বিন কাসেম পেয়েছেন ১ লাখ ১ হাজার ১১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে