ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায় নবনির্বাচিত সরকার: সালাহউদ্দিন আহমদ
নিজস্ব প্রতিবেদক: নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতিতে ব্যস্ত বিএনপি। দীর্ঘ বিরতির পর ক্ষমতায় ফেরার প্রাক্কালে এখন রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রে কেমন হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। দেশজুড়ে চলছে সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়ে নানা আলোচনা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) কক্সবাজার-১ আসনে নিজ নির্বাচনি এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, মন্ত্রিসভার গঠন সম্পর্কে জানতে দেশবাসীকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না।
আলাপচারিতার শুরুতে তিনি নির্বাচনে জয়লাভের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার ভাষায়, এ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক মহলও এই নির্বাচনের দিকে নজর রেখেছিল। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া ভোটগ্রহণ ছিল শান্তিপূর্ণ। শুধু ভোট প্রদানই নয়, গণতন্ত্র রক্ষায় ভোটারদের সক্রিয় উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
তিনি দাবি করেন, দলের চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর যে জনসমর্থনের স্রোত তৈরি হয়, তা থেকেই পরিবর্তনের প্রত্যাশা স্পষ্ট হয়ে ওঠে। এই বিজয় সেই প্রত্যাশারই প্রতিফলন।
নতুন সরকারের কর্মপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারই তাদের অগ্রাধিকার। নির্বাচনি ইশতেহার ও ঘোষিত ‘৩১ দফা’র আলোকে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের কথাও উল্লেখ করেন তিনি।
তার মতে, স্বাধীনতার পর এই সংসদ আইন প্রণয়ন ও জন-আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নতুন সরকারের তিনটি প্রধান লক্ষ্য হবে বলে জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, তার বিরুদ্ধে তদন্ত চলমান থাকায় প্রয়োজনে ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হতে পারে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনগতভাবে এগোনো হবে বলে জানান তিনি।
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তিনি বলেন, সার্বভৌমত্ব ও সমমর্যাদার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই হবে নীতি।
নির্বাচনের ফলাফলের গেজেট প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ঘোষণা দেবে। এরপর সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী শপথ গ্রহণ ও সরকার গঠনের আনুষ্ঠানিকতা শুরু হবে।
সবশেষে তিনি বলেন, একটি সাম্যভিত্তিক ও মানবিক রাষ্ট্র গড়তে গণমাধ্যমসহ সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)