ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
হেরে গেলেন যেসব হেভিওয়েট প্রার্থীরা, জানুন ফলাফলসহ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে আলোচনায় থাকা হেভিওয়েট প্রার্থীরাও জয়ী হতে পারেননি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, পরিচিতি ও প্রভাব থাকা সত্ত্বেও ভোটাররা নতুন সমীকরণ গড়ে দিয়েছেন। বহুদিনের শক্ত ঘাঁটি, প্রতিষ্ঠিত নেতৃত্ব ও পরিচিত মুখকে হারিয়ে ফলাফলে উঠে এসেছে নতুন বার্তা।
খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হেরে গেছেন। খুলনা-২ আসনে খুলনা নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু হেরে যান। খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী ৫০ হাজারের বেশি ভোট ব্যবধানে পরাজিত হয়েছেন। বরিশাল-৫ ও ৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম হেরে গেছেন। ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের আমিনুল হক, খুলনা-২ তে নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৫ তে মিয়া গোলাম পরওয়ার, ঢাকা-৮ এ এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা-৯ এ স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা পরাজিত হয়েছেন। এছাড়া এনসিপি নেতা সারজিস আলম, বিএনপি নেতা এম এ কাইয়ুম, জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু হেরে গেছেন।
ঢাকা-১৩ আসনে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ ৮৮,৩৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জামায়াত নেতা মামুনুল হক ৮৬,৬৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। বরিশাল-৫ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ধানের শীষ প্রার্থী মজিবর রহমান সরোয়ার ১,৩১,৪৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ফয়জুল করীম ৯৩,৫২৮ ভোটে হেরে গেছেন। বরিশাল-৬ আসনে ধানের শীষ প্রার্থী ও বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ৮১,৮৭ ভোট পেয়েছেন, ফয়জুল করীম ২৮,৮২৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
কক্সবাজার-২ আসনে বিজয়ী হয়েছেন আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ ১,২৫,২৬২ ভোটে। জামায়াত প্রার্থী ড. হামিদুর রহমান আযাদ ৮৯,৬৩৪ ভোট পেয়েছেন। ঢাকা-১৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল বাতেন ৮৬,৮২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপি ধানের শীষ প্রতীকের আমিনুল হক ৮৪,২০৭ ভোটে পরাজিত হয়েছেন।
পঞ্চগড়-১ আসনে বিএনপি প্রার্থী নওশাদ জমি ১,৭৪,৪৩০ ভোটে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি নেতা সারজিস আলম ১,৬৬,১২৬ ভোটে হেরে গেছেন। খুলনা-১ আসনে বিএনপি প্রার্থী আমির এজাজ খান ১,২১,৩৫২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। কৃষ্ণ নন্দী ৭০,৩৪৬ ভোট পেয়েছেন। খুলনা-২ তে জামায়াত প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ৯৩,৭৮৯ ভোটে জয়ী হয়েছেন। নজরুল ইসলাম মঞ্জু ৮৮,১৯৭ ভোটে পরাজিত হয়েছেন। খুলনা-৫ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আলি আসগার ১,৪৮,৮৫৪ ভোটে। মিয়া গোলাম পরওয়ার ১,৪৬,২৪৬ ভোটে হেরে গেছেন।
ঢাকা-৮ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ৫৯,৩৬৬ ভোটে। এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ৫৪,১২৭ ভোটে পরাজিত হয়েছেন। ঢাকা-৯ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ ১,১১,২১২ ভোটে। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ৪৪,৬৮৪ ভোটে হেরে গেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ