ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান: দুই পদে কি থাকবেন তারেক রহমান?
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পথে এগিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ দুই আসন থেকেই জয়ী হওয়ায় তাকে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন দলীয় নেতারা। তবে গণভোটের একটি সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
নির্বাচনের সঙ্গে সমান্তরালভাবে অনুষ্ঠিত গণভোটে পাঁচটি প্রস্তাবের মধ্যে একটি ছিল একই ব্যক্তি একযোগে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ওই প্রস্তাবে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়ায় রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রী হলে তারেক রহমান কি বিএনপির চেয়ারম্যান পদে বহাল থাকতে পারবেন?
বিএনপি সূত্র জানায়, দলটি এই প্রস্তাবের বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ প্রদান করে। অর্থাৎ, একই ব্যক্তি দলীয় প্রধান ও সরকারপ্রধান হওয়ার ওপর বিধিনিষেধ আরোপের প্রস্তাবের সঙ্গে তারা একমত নয় বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
সংশ্লিষ্ট রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি চাইলে গণভোট-সম্পর্কিত বিধান সংশোধনের উদ্যোগ নিতে পারে। সে ক্ষেত্রে দলীয় প্রধান হিসেবেই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পথ খোলা থাকতে পারে। তবে পুরো বিষয়টি নির্ভর করবে আইনগত ব্যাখ্যা, সংসদীয় প্রক্রিয়া ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।
ফলে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর দলীয় চেয়ারম্যান পদে থাকবেন কি না সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নজর রয়েছে।
দুই আসনে ভোটের চিত্র
ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফল অনুযায়ী, তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।
অন্যদিকে বগুড়া-৬ (সদর) আসনে তিনি বড় ব্যবধানে জয়ী হয়েছেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, ১৫০টি কেন্দ্র (পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ ১৫১টি) থেকে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। ব্যবধান দাঁড়ায় ১ লাখ ১৮ হাজার ৬৫৪ ভোট।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে