ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বিএনপির বড় জয়ে তারেক রহমানকে জাতীয় পার্টির অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বড় জয়কে স্বাগত জানিয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। এক যৌথ বিবৃতিতে দলটির শীর্ষ নেতারা এই শুভেচ্ছা ও প্রত্যাশার কথা জানান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দেওয়া বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, এই নির্বাচনী ফলাফল দেশের গণতন্ত্রের জন্য তাৎপর্যপূর্ণ।
তারা উল্লেখ করেন, বিএনপি ও তারেক রহমানের এ বিজয় দেশের গণতান্ত্রিক চর্চা এবং মুক্তিযুদ্ধের চেতনার পুনরুজ্জীবনের প্রতীক হিসেবে বিবেচিত হতে পারে। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব আরও সুদৃঢ় হবে।
জাতীয় পার্টির নেতারা আরও আশা প্রকাশ করেন, এ বিজয়ের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন অধ্যায় সূচিত হবে যেখানে সব রাজনৈতিক দল ও মতের মানুষ নির্বিঘ্নে নিজেদের মতামত তুলে ধরতে পারবেন।
বিবৃতিতে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তারেক রহমান তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অগ্রাধিকার দেবেন বলে তারা বিশ্বাস করেন।
একই সঙ্গে দেশের সাধারণ মানুষের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল বাংলাদেশ গড়তে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন জাতীয় পার্টির এই দুই নেতা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে