×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

বিএনপিকে অভিনন্দন জানিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০২৬ ফেব্রুয়ারি ১৩ ১৪:০১:৫৫

বিএনপিকে অভিনন্দন জানিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম লিখেছেন, “আমি তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তাদের বড় নির্বাচনী বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের জনগণ কঠিন চ্যালেঞ্জের সময় ব্যালট বাক্সে তাদের কথা বলেছে।”

তিনি আরও লিখেছেন, “আমি আমার প্রিয় বন্ধু ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছেও কৃতজ্ঞতা জানাতে চাই, এই গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের জন্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে চলা নিশ্চিত করার জন্য।”

পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উদ্যম আনতে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে মালয়েশিয়া উন্মুখ।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত