ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
শ্রমিক আন্দোলনে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে: আমজনতার তারেক
নিজস্ব প্রতিবেদক: শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তিনি বলেছেন, শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘ইনশাআল্লাহ, ডিসেম্বরেই মুক্তি আসবে’—এমন মন্তব্য করছেন। তবে শ্রমিকেরা কারখানা বন্ধ চান না, তাঁরা চান মজুরি বাড়ুক।
মঙ্গলবার (৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, শ্রমিকেরা নিশ্চয়ই চাইবেন না তাঁদের আন্দোলনের কারণে কারখানা বন্ধ হয়ে যাক। প্রধানমন্ত্রী মজুরি বোর্ড গঠন করে দিয়েছেন। ফলে বেতন বাড়বে। শ্রমিকেরা ঘরে ফিরবেন, কারণ তাঁরা কারখানা বন্ধ দেখতে চান না।
তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, ডিসেম্বরে মুক্তি মিলবে’—এমন মন্তব্য করে যাঁরা শ্রমিকদের কাঁধে ভর করে পুলিশ পেটাচ্ছেন, তাঁদের পরিচয়ও সামনে আসছে। তাঁরা আদৌ শ্রমিক কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
তারেক রহমানের দাবি, শ্রমিকদের গায়ে ফুলের টোকাও লাগবে না—এমন নীতির কারণে হয়তো পুলিশকে মার খেতে হচ্ছে। শ্রমিকদের মধ্যে লুকিয়ে থাকা রাজনৈতিক ফায়দা নিতে চাওয়া কর্মীদের হাতেই এমন ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, শ্রমিকেরা ঘরে ফিরবেন। এই সরকার শ্রমিকদের সরকার। শ্রমিকেরাই সরকারকে ক্ষমতায় এনেছেন এবং তাঁরাই সরকারকে রক্ষা করবেন। ডিসেম্বরের মুক্তির কথা বলে যারা রাজনৈতিক ফায়দা নিতে চায়, শ্রমিকেরা তাদের প্রতিহত করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর, যেভাবে করবেন