ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করলেন ডাকসুর ভিপি-জিএস
নিজস্ব প্রতিবেদক: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। তাঁদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়ের সঙ্গে সংবিধানের আংশিক সংশোধনের উদ্যোগ সাংঘর্ষিক।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে। এতে সাদিক কায়েম ও এস এম ফরহাদকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাঁরা সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
এক বিবৃতিতে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কার। নামমাত্র কয়েকটি অনুচ্ছেদ সংশোধনের জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়নি। সংবিধান সংশোধন ও সংস্কার এক বিষয় নয়। সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান সংশোধন করতে পারলেও বিদ্যমান সংবিধানের মৌলিক কাঠামোর বাইরে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে না।’
তিনি আরও বলেন, ‘পঞ্চম, অষ্টম ও ত্রয়োদশ সংশোধনী আদালতে বাতিল হওয়ার ইতিহাস রয়েছে। তাই জুলাই সনদের মৌলিক সংস্কার প্রস্তাবগুলো শুধু সংসদীয় সংশোধনীর মাধ্যমে বাস্তবায়ন করা হলে ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি হতে পারে।’
অন্যদিকে ডাকসুর জিএস এস এম ফরহাদ তাঁর বিবৃতিতে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। অথচ জনগণের গণরায় উপেক্ষা করে কেবল আংশিক সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।’
বিবৃতিতে বলা হয়, গণভোটে ৬৮ দশমিক ৫৯ শতাংশ মানুষ জুলাই জাতীয় সনদের আলোকে রাষ্ট্র সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন।
এস এম ফরহাদের দাবি, সংবিধানের ১৪২ অনুচ্ছেদে দেওয়া সংশোধনী ক্ষমতা দিয়ে মৌলিক কাঠামোর পরিবর্তন সম্ভব নয়। এভাবে সংশোধন করা হলে ভবিষ্যতে সুপ্রিম কোর্টে তা বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- তাশরীফের বাবার ১৭–১৮টি বিয়ের দাবি মায়ের
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)