ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচনের ফল নিয়ে অসন্তোষ: ভোট পুনর্গণনার আবেদন করবেন গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বেসরকারি ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। ফলাফলে অসঙ্গতি পাওয়া গেলে আইনি প্রক্রিয়ায় ভোট পুনর্গণনার আবেদন করার ইঙ্গিত দিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গণতান্ত্রিক ও সংসদীয় ব্যবস্থায় জনগণের রায়ের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর হয়। তাই জামায়াত সবসময় নির্বাচনমুখী রাজনৈতিক দল হিসেবে অংশ নিয়েছে এবং এবারের নির্বাচনও সেই দৃষ্টিকোণ থেকেই গ্রহণ করেছে।
তিনি জানান, অবাধ ও নিরপেক্ষ ভোটের স্বার্থে সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করেছে তার দল। তবে চূড়ান্ত সরকারি ফল ঘোষণা না হলেও বেসরকারিভাবে পাওয়া ফলাফল বিভিন্ন নথির সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।
গোলাম পরওয়ার বলেন, রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত ফলাফল শিট, সহকারী রিটার্নিং অফিসার, দুই উপজেলার ইউএনও এবং জেলা প্রশাসকের কার্যালয়ে সংরক্ষিত তথ্য পর্যালোচনা করতে গিয়ে প্রায় ১৫০টি কেন্দ্রে কিছু অমিল পাওয়া গেছে। সামান্য ভোটের ব্যবধান থাকায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি ভিত্তি পাওয়া গেলে পুনর্গণনার আবেদন করা হবে।
তিনি আরও বলেন, প্রায় ছয় হাজার ভোট বাতিল করা হয়েছে। এসব ভোট বিধি অনুযায়ী বাতিল হয়েছে কিনা তা যাচাই করা জরুরি। ব্যালটে ওভাররাইটিং, অঙ্ক লেখায় ভুল বা গণনায় ত্রুটি থাকলে তা আইনানুগভাবে পুনর্গণনার মাধ্যমে পরীক্ষা করা উচিত।
তার ভাষায়, প্রায় দেড় লাখ ভোটার ভোট দিয়েছেন এবং অল্প ব্যবধানের ফল অনেকের মধ্যেই প্রশ্ন তুলছে। এক হাজারের মতো ভোটের পার্থক্য বিশ্বাসযোগ্য করতে হলে বাতিল ভোট পুনরায় যাচাই বা কেন্দ্রভিত্তিক পুনর্গণনা প্রয়োজন হতে পারে।
তবে তিনি জানান, বিপুলসংখ্যক ভোট পাওয়া তার জন্য বড় অর্জন। ডুমুরিয়া-ফুলতলার মানুষের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, জয়-পরাজয় রাজনীতির অংশ হলেও নৈতিকভাবে তিনি নিজেকে পরাজিত মনে করেন না। অসৎ উপায় অবলম্বন না করায় নিজেকে বিজয়ী বলেই দাবি করেন তিনি।
শেষে মিয়া গোলাম পরওয়ার বলেন, এবারের নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে। উচ্চ ভোটার উপস্থিতি নির্বাচনী প্রক্রিয়াকে শক্তিশালী করেছে বলেও মন্তব্য করেন তিনি। ভোটার, সাধারণ মানুষ এবং নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)