ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
বিএনপির এই নিরঙ্কুশ জয় ‘গণতন্ত্রের বিজয়’: মাহদী আমীন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে বিএনপি তাদের ‘নিরঙ্কুশ জয়কে গণতন্ত্রের বিজয়’ হিসেবে বর্ণনা করেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানস্থ বিএনপি কার্যালয়ের সামনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মাহদী আমীন বলেন, “বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এটি দেশের মানুষের আবেগ, আকাঙ্ক্ষা এবং অনুভূতির প্রতীক। আমাদের এই বিজয় কেবল দলীয় নয়, বরং গণতন্ত্রের বিজয়। আমরা দেখেছি, জনগণ আমাদের প্রতি যে আস্থা ও ভালোবাসা রেখেছে, তা ফলাফলে প্রতিফলিত হয়েছে। এখন আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন।”
তিনি আরও জানান, নতুন সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বচ্ছ, জবাবদিহি এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলবে। এছাড়া, রাষ্ট্রীয় মালিকানা এবং মানুষের কল্যাণে কাজ করবে, যাতে দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং গণতন্ত্র অটুট থাকে।
মাহদী আমীন বলেন, “এই সরকার দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ফল। আমরা বিশ্বাস করি, শহীদদের ত্যাগ এবং গুম, খুন ও হামলার শিকার মানুষের আশা নতুন সরকার পূরণ করবে। আগামীর বাংলাদেশে প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কাজ করব।”
বেসরকারি ফলাফলে দেখা গেছে, ২৯৯ আসনের মধ্যে ২০৯টিতে জয়ী হয়েছে বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় নতুন শক্তি হিসেবে আবির্ভূত ধর্মভিত্তিক জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া বিএনপি নেতৃত্বাধীন জোটে থাকা বিজেপি, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদ একটি করে আসন পায়।
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি ৬টি আসনে, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসনে জয়লাভ করেছে। এছাড়া ৭টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত