ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
‘যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ’
নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার দুপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার গুলশানের বাসভবন থেকে সরাসরি বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে পবিত্র জুমার নামাজের জন্য রওনা হন।
মসজিদে যাওয়ার পথে তার বাসভবনের সামনে উৎসুক জনতার ভিড় দেখা যায়। নামাজে যাওয়ার আগে তিনি গাড়ি থামিয়ে উপস্থিত জনতার সঙ্গে আলাপ করেন। নিজেই গাড়ির দরজা খুলে জনতার সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথন করেন এবং তাদের পরিচয় জানতে চান। কিছু মানুষ তার দিকে উৎসাহ প্রকাশ করে বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে আমরা আপনার পাশে আছি।’
এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধন্যবাদ জানান এবং বলেন, ‘আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। দোয়া করবেন আমার জন্য।’
এরপর তিনি মসজিদে প্রবেশ করে জুমার নামাজ আদায় করেন।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়েছে। দীর্ঘ দুই দশক পর এবার দলের নেতৃত্বে সরকার গঠন হতে যাচ্ছে।
সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হওয়ার মাধ্যমে বিএনপি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে দুটো আসনেই জয়ী হয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)