ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর নতুন সরকার গঠনের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারিত হয়েছে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা এবং একই দিন সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ হওয়ার পর ওই দিন বিকেলেই একই স্থানে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। এ লক্ষ্যে ইতোমধ্যেই রাষ্ট্রীয় পর্যায়ে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে।
এদিকে, বিএনপি জোটের ঐতিহাসিক বিজয়ের পর তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য এই মন্ত্রিসভায় কারা ঠাঁই পাচ্ছেন, তা নিয়ে দেশজুড়ে ব্যাপক জল্পনা ও কৌতূহল বিরাজ করছে। রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের দৃষ্টি এখন নতুন কেবিনেটের দিকে—যেখানে অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিবিদদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দক্ষ নতুন মুখ ও তরুণ প্রতিনিধিদের বড় ধরণের সমন্বয় দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ম্যান্ডেট পাওয়ার মাধ্যমে দীর্ঘ দুই দশক পর আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বিএনপি। মঙ্গলবার শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে এই নতুন গণতান্ত্রিক সরকার।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল