ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ ও মালদ্বীপের উচ্চপর্যায়ের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা শিক্ষার প্রসার, স্বাস্থ্য খাতে দক্ষ জনবল তৈরি এবং দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে একটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের মধ্যকার ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে মালদ্বীপের পক্ষে নেতৃত্ব দেন দেশটির স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনাথ শিরনা ও খাদিজা আবদুল সামাদ আবদুল্লাহ। অন্যদিকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম। বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে এমবিবিএস ও বিডিএসসহ চিকিৎসাবিজ্ঞানের উচ্চশিক্ষায় মালদ্বীপের শিক্ষার্থীদের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশ পক্ষ জানায়, বর্তমানে দেশে মোট ১১২টি মেডিকেল কলেজ রয়েছে, যেখানে বেসরকারি কলেজগুলোর ৪৫ শতাংশ আসনে বিদেশি শিক্ষার্থীদের পড়ার সুযোগ রয়েছে। হাইকমিশনার বিশেষভাবে উল্লেখ করেন যে, বাংলাদেশে পড়ুয়া মালদ্বীপের মেডিকেল গ্র্যাজুয়েটদের নিজ দেশে ইন্টার্নশিপের জন্য বাড়তি কোনো পরীক্ষা দিতে হয় না, যা দুই দেশের গভীর আস্থার প্রতিফলন।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশে গ্রামীণ ক্লিনিক ও হাসপাতালভিত্তিক বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রাম এবং আগামী বছর থেকে এমআরসিএস (MRCS) পরীক্ষা চালুর প্রস্তুতির কথা জানানো হয়। মালদ্বীপের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশের এই সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেন, মালদ্বীপে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের ক্রমবর্ধমান চাহিদা পূরণে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে বাংলাদেশে ৬৫ জন মালদ্বীপীয় মেডিকেল ইন্টার্ন প্রশিক্ষণ নিচ্ছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর