ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
এনআইকেডিইউ-তে লাইভ ইউরোলজি সার্জারির ওয়ার্কশপ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস (বিএইউএস) ও ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি (এনআইকেডিইউ)-এর ইউরোলজি বিভাগের যৌথ উদ্যোগে ‘অ্যাডভান্সড ইউরোলজিক্যাল ল্যাপারোস্কোপিক সার্জারি’ বিষয়ক এক লাইভ অপারেটিভ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর এনআইকেডিইউ-এর মাল্টিপারপাস হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস্ (বিএইউএস) এর আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শফিকুর রহমান ও সদস্য সচিব অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আন্তর্জাতিক ফ্যাকাল্টি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের প্রখ্যাত রোবটিক ও ল্যাপারোস্কোপিক সার্জন অধ্যাপক ডা. মোতাহার আহমেদ। তিনি যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটি মেডিকেল স্কুলের অধ্যাপক এবং হ্যাকেনস্যাক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের ‘সেন্টার ফর ব্লাডার ক্যান্সার’-এর পরিচালক।
এছাড়াও কর্মশালায় দেশের প্রখ্যাত ইউরোলজিস্টগণ ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন জটিল অস্ত্রোপচারে অংশগ্রহণ করেন।
চারটি সেশনে বিভক্ত এই কর্মশালায় এনআইকেডিইউ-এর অপারেশন থিয়েটার থেকে কিডনি, প্রোস্টেট গ্রন্থি ও মূত্রথলির টিউমারের অত্যাধুনিক ল্যাপারোস্কোপিক সার্জারি সরাসরি মাল্টিপারপাস হলে সম্প্রচার করা হয়।
অধ্যাপক ডা. এসএ খান, অধ্যাপক ডা. সৈয়দ আলফাসানী, অধ্যাপক ডা. মো. ফজল নাসের ও অধ্যাপক ডা. মো. মশিউর আরেফিনের তত্ত্বাবধানে নবীন ও প্রবীন ইউরোলজিস্টদের সমন্বয়ে এসব অপারেশন সম্পন্ন হয়। প্রতিটি সেশনে বিএইউএস এর জ্যেষ্ঠ সদস্যরা চেয়ারপার্সন ও প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত ও পরিচিতি বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল বিশ্বাবিদ্যালয়ের (বিএমইউ) অনকোলজি বিভাগের অধ্যাপক এবং বাউস কনভেনিং কমিটির কনভেনার অধ্যাপক ডা. মোহাম্মদ শফিকুর রহমান।
পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিএইউএস এর সদস্য সচিব ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. শাহরিয়ার মো. কবির হাসান ও সহকারী অধ্যাপক ডা. মো. সানাউল্লাহ্।
কর্মশালায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রায় দুই শতাধিক ইউরোলজি বিশেষজ্ঞ এবং ইউরোলজি এমএস ও এফসিপিএস চূড়ান্ত পর্বের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা ল্যাপারোস্কোপিক সার্জারির আধুনিক বিভিন্ন টেকনিক সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)