ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে সংবাদ সম্মেলন করল ডাকসু
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন-পরবর্তী সহিংসতা, হামলা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতারা সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রতিটি হামলা ও হত্যার বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, নির্বাচনের পর দুই ধরনের ঘটনা দেখা যাচ্ছে। কোথাও পরাজয়ের দায় চাপিয়ে নিজ দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠছে, আবার কোথাও বিজয়ী দলের প্রতিপক্ষ প্রার্থী ও সমর্থকদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে। তিনি দাবি করেন, এসব ঘটনায় শিক্ষার্থীরাও আক্রান্ত হচ্ছেন, এমনকি একটি শিশুও হামলার শিকার হয়েছে।
তিনি আরও বলেন, বড় নির্বাচনী ফলের পর রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত ছিল। অতীতের নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, এত দ্রুত সহিংসতার চিত্র আগে দেখা যায়নি। দলীয় শীর্ষ নেতৃত্ব ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট পদক্ষেপ না আসায় উদ্বেগ বাড়ছে।
এস এম ফরহাদ আহ্বান জানান, রাজনৈতিক নেতৃত্ব যেন প্রতিহিংসা ও আক্রমণের রাজনীতি থেকে সরে আসে। সহিংসতা অব্যাহত থাকলে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে নামার কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচন-পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে প্রাণহানি ও শতাধিক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার তথ্য-প্রমাণ সংরক্ষণ করা হচ্ছে এবং তা গণমাধ্যমে তুলে ধরা হবে।
তিনি বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সহিংসতার ঘটনায় তা ব্যাহত হচ্ছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে সাদিক কায়েম বলেন, কেউ হুমকি দিলে ডাকসুর নির্ধারিত যোগাযোগমাধ্যমে অভিযোগ জানাতে হবে। আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)