ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নির্বাচন সফল করায় ৩ শীর্ষ নেতাকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ
নিজস্ব প্রতিবেদক: দায়িত্বশীল ভূমিকা পালন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) পৃথক টেলিফোন আলাপে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে কথা বলেন।
আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, "রাজনৈতিক দলগুলোর পরিমিতি, সংযম ও দায়িত্বশীল আচরণের ফলেই নির্বাচনকে ঘিরে সারাদেশে একটি চমৎকার উৎসবমুখর পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।" এই অসামান্য কৃতিত্বের জন্য তিনি তিন নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফোনালাপের শুরুতে প্রধান উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেন। নির্বাচনে তাঁর দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ার জন্য তিনি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান।
এরপর ড. ইউনূস জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ফোন করেন। তিনি তাঁদের দলের সাফল্য এবং নির্বাচন-পরবর্তী সময়ে দায়িত্বশীল ও শান্তিপূর্ণ ভূমিকা পালনের জন্য ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে সুসংহত করতে ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলো একইভাবে সহযোগিতামূলক ও ইতিবাচক ভূমিকা বজায় রাখবে। একই সঙ্গে দেশের জনগণের প্রত্যাশা পূরণে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত