ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
কে হচ্ছেন ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার?
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লি সম্ভবত ইন্দোনেশিয়ায় নিযুক্ত কূটনীতিক সন্দীপ চক্রবর্তীকেই পরবর্তী ভারতীয় হাইকমিশনার হিসেবে ঢাকায় পাঠাতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্রে এ তথ্য জানা গেছে। এই পদক্ষেপটি ঢাকা–নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের প্রেক্ষাপটে নেওয়া হতে পারে।
১৯৯৬ ব্যাচের ভারতীয় ফরেন সার্ভিস কর্মকর্তা সন্দীপ চক্রবর্তী ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ঢাকায় উপহাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ২০২৩ সালের আগস্ট থেকে ইন্দোনেশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বে আছেন। সূত্রের তথ্য অনুযায়ী, বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে ভারতের ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা জোরদারে চক্রবর্তী উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
ঢাকায় বর্তমানে নিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মা আরও কয়েক সপ্তাহ দায়িত্বে থাকবেন। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে নতুন হাইকমিশনার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এতে অন্তর্ভুক্ত রয়েছে স্বাগতিক দেশের অনুমোদন বা ‘অ্যাগ্রেমঁ’ প্রক্রিয়া।
চক্রবর্তীর কূটনৈতিক অভিজ্ঞতা বৈচিত্র্যময়। তিনি আগে পেরু ও বলিভিয়ায় রাষ্ট্রদূত, নিউইয়র্কে কনসাল জেনারেল এবং স্পেন ও কলম্বিয়ায় ভারতের মিশনে দায়িত্ব পালন করেছেন। দিল্লিতে তিনি ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক যৌথ সচিব হিসেবেও কাজ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রের মতে, নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের সময় বাংলাদেশ-ভারত সম্পর্ক তলানিতে ঠেকে গেলে নয়াদিল্লি সিদ্ধান্ত নেয়, বাংলা ভাষায় দক্ষ একজন কূটনীতিক ঢাকায় পাঠানোর। নতুন হাইকমিশনারের সামনে চ্যালেঞ্জ থাকবে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পর্ক সুস্থ ও সক্রিয় করা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট