ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বিএনপিকে অভিনন্দন জানাল বিজিএমই
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় বলা হয়, তারেক রহমান-এর দূরদর্শী নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে যে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে, তা দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ বিজয়ের মাধ্যমে জনগণের রায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে বলেও উল্লেখ করা হয়।
বার্তায় আরও বলা হয়, তারেক রহমানের নেতৃত্ব বাংলাদেশকে বিশ্বমঞ্চে শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নতুন সরকারের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করে সংগঠনটি।
বিজিএমইএ জানায়, দেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত তৈরি পোশাক শিল্প বর্তমানে গুরুত্বপূর্ণ সময় পার করছে। এলডিসি উত্তরণ-পরবর্তী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা ধরে রাখতে সরকারের নীতিগত সহায়তা প্রয়োজন।
অভিনন্দন বার্তায় ২০৩০ সালের মধ্যে পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে সরকারের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্ববাজারে আরও শক্ত অবস্থানে নেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।
এ ছাড়া বিজিএমইএ পরিবারের যেসব সদস্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জাতীয় সংসদে তাদের সক্রিয় ভূমিকা শিল্প খাতের সংকট নিরসন ও সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক