ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ঢাবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বিষয় মনোনয়ন প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য প্রথম বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে তাদের অগ্রিম ফি জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। বিষয় পছন্দক্রম ফরম পূরণের বর্ধিত সময় শেষ হয় গত শনিবার (৭ ফেব্রুয়ারি)।
এর আগে, ২৭ জানুয়ারি এই প্রক্রিয়া শুরু হয় এবং মূলত ৫ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই দিন সময় বৃদ্ধি করে শিক্ষার্থীদের সুবিধার্থে ফরম পূরণের সময় বাড়ায়। এই ফরম পূরণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোট ৫ দফা নির্দেশনা জারি করেছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বিষয় মনোনয়ন প্রকাশিত হয়েছে। অগ্রিম ফি প্রদানের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি, যা যথাক্রমে ১০০/৫০০ টাকা নির্ধারিত।
সংশ্লিষ্ট সকল ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অনুরোধ করা হয়েছে, বিষয় মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে স্ব স্ব ইউনিটের নোটিশ সেকশন নিয়মিত দেখার জন্য।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর