ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬৯
নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। একই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুনভাবে ৬৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) আটজন, চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পাঁচজন, খুলনা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, ময়মনসিংহ বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) চারজন, রাজশাহী বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) নয়জন এবং সিলেট বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) দুইজন রয়েছেন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৭৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৪৮৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত দেশে মোট ২৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫৯ শতাংশ পুরুষ ও ৪১ শতাংশ নারী। চলতি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
এর আগে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১,০২,৮৬১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল এবং এডিস মশার দ্বারা সৃষ্ট রোগে ৪১৩ জনের মৃত্যু হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত