ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না: স্পিকার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে পয়েন্ট আকারে নোট রাখা গেলেও কাগজ দেখে দেখে পুরো বক্তব্য পাঠ করা অনুমোদিত নয় বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি সংসদ সদস্যদের না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস করার অনুরোধ জানিয়েছেন।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী ও ইসলামী আন্দোলনের সংসদ সদস্য অলি উল্লাহ কাগজ দেখে দেখে দীর্ঘ বক্তব্য দিলে স্পিকার তাঁদের দৃষ্টি আকর্ষণ করেন।
মাসুদ বিন সাঈদীকে উদ্দেশ্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “বিনয়ের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করছি। সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আপনি নোট রাখবেন। একবার তাকিয়ে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ।”
পরবর্তীতে অলি উল্লাহ যখন বক্তব্য দিতে শুরু করেন, তিনিও একইভাবে কাগজ দেখে পাঠ করলে স্পিকার তাঁকে থামিয়ে দিয়ে বলেন, “আপনিও আপনার পূর্ববর্তী বক্তার মতো দেখে দেখে পড়েছেন। সংসদে এটা অ্যালাউড না। সংসদে না দেখে বলার অভ্যাস করেন। এটা সংসদের রেওয়াজ। সবার মান্য করা উচিত।”
সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, কোনো সদস্যকে লিখে আনা দীর্ঘ বক্তব্য পাঠ করতে হলে আগে থেকে স্পিকারের অনুমতি নেওয়ার প্রয়োজন হয়।
এর আগে নিজের বক্তব্যে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী তাঁর পিতা প্রয়াত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ সকল ইসলামী আন্দোলনের নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি দুর্নীতিমুক্ত সমাজ ও ইনসাফ কায়েমের অঙ্গীকার করে সরকারি সুযোগ-সুবিধা ও শুল্কমুক্ত গাড়ি বর্জনের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।
মাসুদ সাঈদী তাঁর বক্তব্যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে বিএনপির বিলম্বের সমালোচনা করেন। তিনি বলেন, এর ফলে জনগণের মনে বিভ্রান্তি তৈরি হচ্ছে যে বিএনপি জুলাই সনদে বিশ্বাসী কি না। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কিছু সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেন তিনি। তিনি মনে করেন, জুলাইয়ের চেতনা কেবল আবেগ নয়, এটি একটি বাস্তবতা।
স্পিকারের এই নির্দেশনার পর সংসদ সদস্যরা মৌখিক বক্তব্যের মাধ্যমে আলোচনায় অংশ নেওয়ার চেষ্টা করেন, যা সংসদের ঐতিহ্য বজায় রাখার ক্ষেত্রে এক নতুন সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)