ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষের প্রথম দিনটি দেশের কৃষকদের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠতে যাচ্ছে। পহেলা বৈশাখ থেকে সারা দেশের প্রান্তিক চাষিদের হাতে বিশেষ ‘কৃষক কার্ড’ তুলে দেওয়ার কর্মসূচি চূড়ান্ত করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এই যুগান্তকারী উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ নীতিনির্ধারণী বৈঠকে এই সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এই গুরুত্বপূর্ণ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকালে সংসদ সচিবালয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ক বৈঠক হয়। বৈঠকে পজেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’
গুরুত্বপূর্ণ এই সভায় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়াও স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে অংশগ্রহণ করেন। বৈঠকে কৃষক কার্ডের বণ্টন প্রক্রিয়া ও এর মাধ্যমে কৃষকদের সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য যে, সারা দেশের কৃষকদের জন্য আধুনিক ও ডিজিটাল সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ চালুর বিষয়টি ছিল বিএনপির নির্বাচনি ইশতেহারের অন্যতম প্রধান অঙ্গীকার। নবনির্বাচিত সরকার তাদের ইশতেহারের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নেই এখন অগ্রাধিকার দিচ্ছে। এই কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য সার, বীজ ও ঋণের মতো সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তি আরও সহজ ও স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে। পহেলা বৈশাখ থেকেই দেশের কৃষকরা এই নতুন সেবার সুফল পেতে শুরু করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়