ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সংকট নিরসনে দ্রুত নির্বাচনই একমাত্র পথ: মির্জা ফখরুল
দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে দ্রুত একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, "দেশের মানুষ নির্বাচন চায় এবং সংকট নিরসনের একমাত্র পথ হলো দ্রুত নির্বাচন।"
থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা শেষে মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল প্রস্তাবিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিষয়ে বলেন, এই পদ্ধতিতে নির্বাচনে জনগণের অধিকার পুরোপুরি রক্ষিত হবে না, কারণ বাংলাদেশের মানুষ এই পদ্ধতিতে অভ্যস্ত নয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, "সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট সম্পন্ন হোক, এটাই আমাদের প্রত্যাশা।"
যারা নির্বাচনী ব্যবস্থার সংস্কার চাইছে না, সেটি তাদের দলীয় বিষয় বলেও তিনি মন্তব্য করেন। আলাপচারিতার শেষে চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থ আছেন বলে সাংবাদিকদের জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি