ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বাণিজ্য সম্পর্ক জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বৈঠক
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর পল জি. ফ্রস্ট এবং এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য উন্নয়ন, রপ্তানি বাজার সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, "তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানি পণ্যের জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম প্রধান বাজার। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে সাপ্লাই চেইনের সুবিধা কাজে লাগিয়ে একটি সময়োপযোগী বাণিজ্য চুক্তি সিদ্ধান্তে পৌঁছানো হলে উভয় দেশই লাভবান হবে। " তিনি বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্ক হ্রাস করার জন্য যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানান।
এ সময় মার্কিন কমার্শিয়াল কাউন্সেলর পল জি. ফ্রস্ট বলেন, "যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের জন্য একটি অত্যন্ত সম্ভাবনাময় বাজার। এই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্কিং বৃদ্ধি করা প্রয়োজন।" তিনি আসন্ন 'ইনভেস্টমেন্ট সামিট'-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
বৈঠকে অন্যদের মধ্যে এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, আন্তর্জাতিক বিষয়ক উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এবং সেইফটি কাউন্সিলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শহীদউল্লাহ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি