ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসুতে মোট মনোনয়ন বিক্রি ৬৫৮, শেষ দিনে ৯৩
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৬৫৮ জন প্রার্থী। এর মধ্যে, মনোনয়ন পত্র সংগ্রহের বর্ধিত দিনে ফরম নিয়েছেন ৯৩ জন প্রার্থী।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চীফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি বলেন, ডাকসু নির্বাচনের জন্য মোট ৬৫৮ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তবে হল সংসদ নির্বাচনের তথ্য সেসময় পর্যন্ত তাদের হাতে আসেনি বলে জানান তিনি। তবে গতকাল পর্যন্ত ১৮টি হল থেকে হল সংসদ নির্বাচনে মোট ১২২৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। মনোনয়ন পত্র সংগ্রহের তারিখ বৃদ্ধি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা গতকাল পর্যন্ত শিক্ষার্থীদের ব্যাপক সাড়া লক্ষ করেছি। এছাড়াও, শেষ দিনে ভীড়ের কারণে অনেকেই মনোনয়নপত্র নিতে পারেনি। তাই এর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
ছাত্রদলকে বাড়তি সুবিধা দিতেই মনোনয়ন পত্র সংগ্রহের তারিখ বৃদ্ধি করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদ। তবে কাউকে বাড়তি সুবিধা দেওয়া হয়নি বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, নির্বাচনে কোন মার্কা নেই, দল নেই। সবাই আমাদের স্টুডেন্ট। সবাইকে সমান সুযোগ সুবিধাদেওয়াহয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)