ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সাবেক পরিবেশমন্ত্রীর ৮ ব্যাংক হিসাব ফ্রিজ, ৫ কাঠা জমিও ক্রোক
দুর্নীতির অভিযোগে সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রাজধানীর উত্তরায় শাহাব উদ্দিনের নামে থাকা ৩২ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের পাঁচ কাঠা জমিও ক্রোক করা হয়েছে। ফ্রিজ করা ব্যাংক হিসাবগুলোতে মোট ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা রয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. আলমগীর হোসেন আদালতে এই আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেন জুমনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানের সময় তাদের নামে থাকা এই ব্যাংক হিসাব ও জমির তথ্য পাওয়া যায়।
দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, ব্যাংক হিসাবগুলোতে থাকা বিপুল পরিমাণ অর্থ সন্দেহজনক। এই টাকা যেকোনো সময় তুলে বিদেশে পাচার বা গোপন করার আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে হিসাবগুলো ফ্রিজ করা এবং জমিটি যেন অন্য কোথাও হস্তান্তর করা না যায়, সেজন্য তা ক্রোক করা প্রয়োজন। আদালত আবেদনটি মঞ্জুর করে এই আদেশ দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি