ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
প্রফিট টেকিং-এর কবলে শীর্ষ চার শেয়ার
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১০–১৪ আগস্ট) লেনদেন তালিকার শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মালেক স্পিনিং, রহিমা ফুড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সোনালী পেপার, সী পার্ল রিসোর্ট এবং হাক্কানী পাল্প।
কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের ব্যবধানে ওরিয়ন ইনফিউশন, ব্র্যাক ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সোনালী পেপার, সী পার্ল রিসোর্ট এবং হাক্কানী পাল্পের শেয়ারদর বাড়লেও কমেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), সিটি ব্যাংক, মালেক স্পিনিং ও রহিমা ফুডের।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর শেয়ারের ভলিউম ছিল তুলনামূলকভাবে বেশি, যা বাজারে সক্রিয় বিনিয়োগকারীদের উপস্থিতি নির্দেশ করে। তবে বিনিয়োগকারীরা এসব কোম্পানির শেয়ার কেনার চেয়ে বিক্রিতে বেশি মনোযোগি ছিল। যে কারণে বড় ভলিউম থাকা সত্ত্বেও কোম্পানিগুলোর শেয়ারে নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। প্রতিদিন কোম্পানিটির শেয়ার গড়ে ৪২ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৬.১০ শতাংশ। সপ্তাহের ব্যাবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৮.৫৩ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। প্রতিদিন কোম্পানিটির গড়ে ২২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৩.৩২ শতাংশ। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১.১৭ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক, যার গড় লেনদেন ছিল ১৭ কোটি ২১ লাখ টাকা বা ২.৫০ শতাংশ। এ সময় সিটি ব্যাংকের শেয়ারদরও কমেছে ১.২৬ শতাংশ।
এছাড়া, সপ্তাহের শীর্ষ তালিকায় ছিল ব্র্যাক ব্যাংক (১৫ কোটি ৫৫ লাখ টাকা), মালেক স্পিনিং (১৪ কোটি ৪১ লাখ টাকা), রহিমা ফুড (১২ কোটি ৪৬ লাখ টাকা), এশিয়াটিক ল্যাবরেটরিজ (১২ কোটি ৪৪ লাখ টাকা), সী পার্ল রিসোর্ট (১১ কোটি ৫ লাখ টাকা), খান ব্রাদার্স (১১ কোটি ১ লাখ টাকা) এবং সোনালী পেপার (১০ কোটি ৪৮ লাখ টাকা)। এর মধ্যে মালেক স্পিনিং ও রহিমা ফুডের শেয়ারদরও কমেছে যথাক্রমে ২.৩০ শতাংশ ও ২.০৪ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)