ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জ্বালানি চাহিদা মেটাতে আসছে আরও তিন কার্গো এলএনজি
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে আরও তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুক্তরাজ্যভিত্তিক সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে এই এলএনজি আমদানি করতে মোট ব্যয় হবে ১ হাজার ৪৪২ কোটি ৩ লাখ ৯৬ হাজার ৩৮৮ টাকা।
মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে জানানো হয়, তিনটি কার্গোই যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে কেনা হবে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ার মাধ্যমে এই এলএনজি কেনা হচ্ছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, একটি কার্গো ৬-৭ অক্টোবর ২০২৫ সময়ে সরবরাহের জন্য কেনা হবে, যার প্রতি এমএমবিটিইউ (মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট) এর দাম পড়বে ১১ দশমিক ৩৪ মার্কিন ডলার। এতে মোট খরচ হবে ৪৭৬ কোটি ৪৭ লাখ ৮১ হাজার ৩২৪ টাকা।
দ্বিতীয় কার্গোটি ১৯-২০ অক্টোবর ২০২৫ সময়ের জন্য কেনা হবে, যেখানে প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ১১ দশমিক ৪৪ মার্কিন ডলার এবং মোট ব্যয় হবে ৪৮০ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ৭৯৬ টাকা।
তৃতীয় কার্গোটি ২৮-২৯ অক্টোবর ২০২৫ সময়ে সরবরাহের জন্য কেনা হচ্ছে, যার প্রতি এমএমবিটিইউর মূল্য ধরা হয়েছে ১১ দশমিক ৫৪ মার্কিন ডলার। এই কার্গোটি আনতে মোট ব্যয় হবে ৪৮৪ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ২৬৮ টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক