ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ট্রেনের ফিরতি যাত্রা: আজ মিলছে ২৪ মার্চের অগ্রিম টিকিট
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের সুবিধার্থে ঈদ শেষে ফেরার ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (১৪ মার্চ) থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসব টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, আজ ২৪ মার্চের যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে। পর্যায়ক্রমে ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের যাত্রার টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।
যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে কাউন্টারে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা থাকছে না।
রেলওয়ের নির্ধারিত নিয়ম অনুযায়ী, পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
ঈদ উপলক্ষে যাত্রীচাপ বেশি থাকার কারণে নির্ধারিত সময়ের মধ্যেই দ্রুত টিকিট সংগ্রহ করতে যাত্রীদের প্রতি পরামর্শ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত