ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজারে চাঙ্গাভাব: ১৭ খাতের লেনদেনের উল্লম্ফন
বিদায়ী সপ্তাহে (২৯ জুন- ০৩ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। আলোচ সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৬১.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৮৯৪ পয়েন্টে। একই সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ হাজার ৯৪৪ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকার, যা আগের সপ্তাহের তুলনায় ১৩১ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা বেশি। লেনদেন বৃদ্ধির নেপথ্যে ছিল ১৭ খাতের শেয়ার। সপ্তাহজুড়ে এই ১৭ খাতে উল্লেখযোগ পরিমাণে লেনদেন বেড়েছে। তবে একই সময় লেনদেন কমেছে ৩ খাতের শেয়ারে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
লেনদেন বৃদ্ধি পাওয়া ১৭ খাত হলো- করপোরেট বন্ড, আর্থিক খাত, তথ্য প্রযুক্তি খাত, লাইফ ইন্স্যুরেন্স, ব্যাংক, প্রকৌশল, চামড়া, মিউচ্যুয়াল ফান্ড, জেনারেল ইন্স্যুরেন্স, বস্ত্র, টেলেকমিউনিকেশন, বিদ্যুৎ ও জ্বালানি, ওষুধ ও রসায়ন, সিমেন্ট, সেবা ও আবাসন, ভ্রমণ ও অবকাশ, বিবিধ এবং কাগজ ও প্রকাশনা।
খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন বেড়েছে করপোরেট বন্ডের। সপ্তাহজুড়ে ১৬ লাখ ৫০ হাজার টাকা, যা মোট লেনদেনের ০.০৩ শতাংশ। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ লাখ ৫০ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৯ লাখ টাকা বা ১২১.১২ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে আর্থিক খাতে। সপ্তাহজুড়ে এ খাতে লেনদেন হয়েছে ৮ কোটি ৮৪ লাখ টাকা, যা মোট লেনদেনের ১.৮২ শতাংশ। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে ৪ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকা বা ৯৫.২৩ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে তথ্য প্রযুক্তি খাতে। সপ্তাহজুড়ে এ খাতে লেনদেন হয়েছে ২১ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা, যা মোট লেনদেনের ৪.৪ শতাংশ। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে ১০ কোটি ১১ লাখ ১০ হাজার টাকা বা ৮৯.৮৩ শতাংশ।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- লাইফ ইন্স্যুরেন্স খাতে ৪ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা বা ৬৭.৩৬ শতাংশ, ব্যাংক খাতে ৩০ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকা বা ৬৫.১৪ শতাংশ, প্রকৌশল খাতে ১৫ কোটি ৭১ লাখ টাকা বা ৫৮.৩৭ শতাংশ, চামড়া খাতে ২ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা বা ৫৭.৪৬ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৮ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকা বা ৫৭.০৩ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৯ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকা বা ৫৫.৭১ শতাংশ, বস্ত্র খাতে ১৭ কোটি ৭০ লাখ ৯০ হাজার টাকা বা ৫০.২৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১ কোটি ৫২ লাখ ৯০ হাজার টাকা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৬ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকা বা ৩২.৭২ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা বা ৩০.০৮ শতাংশ, সিমেন্ট খাতে ৮২ লাখ ৯০ হাজার টাকা বা ১৯.৮৭ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৩৯ লাখ ৩০ হাজার টাকা বা ১৫.৬৩ শতাংশ, ভ্রমণ ও আবাসন খাতে ১ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকা বা ১৪.২৯ শতাংশ, বিবিধ খাতে ৮৮ লাখ ৪০ হাজার টাকা বা ৬.০২ শতাংশ এবং কাগজ ও প্রকাশনা খাতের ৩ লাখ ৪০ হাজার টাকা বা ০.৩৪ শতাংশ লেনদেন বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)