ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
নভেম্বর-ডিসেম্বরে হতে পারে ঢাবির ৫৪তম সমাবর্তন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন চলতি বছরের আগামী নভেম্বর বা ডিসেম্বরে করার পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ সূত্র ডুয়া নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, আগষ্ট মাসে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরই সমাবর্তন নিয়ে কাজ শুরু হবে। নভেম্বর বা ডিসেম্বরে ৫৪তম সমাবর্তন হতে পারে।
আরও জানা যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. ইউনূসকে সমাবর্তনে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি প্রদান করা হতে পারে। সে পরিকল্পনা সামনে রেখেই নভেম্বর ডিসেম্বরে করার চিন্তা করা হচ্ছে।
এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের তিনটি সেশন অর্থাৎ ২০১৭-১৮৷ ২০১৮-১৯ এবং ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। এছাড়া এমফিল পিএইচডির গবেষকরা অংশগ্রহণ করবেন।
এর আগে ৫৩তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ১৯ নভেম্বর। সমাবর্তন বক্তা হিসেবে ছিলেন নোবেলবিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ড. জিন টেরল। অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। ওই সমাবর্তনে ৩০ হাজার ৩৪৮ জন স্নাতক শিক্ষার্থী ও গবেষক অংশগ্রহণ করেন।
এছাড়া ২০২৩ সালে ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল বিশেষ সমাবর্তন। বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- টানা পতনে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে, কার্যকর উদ্যোগের অভাবে তলানীতে বাজার
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার