ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ডাকসুর ভোটে আসছে নতুন পদ্ধতি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরাও যাতে ভোট দিতে পারে সেলক্ষ্যে ব্যালট পেপারে পরিবর্তন আনার কথা ভাবছে নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্যালট পেপার ব্রেইল পদ্ধতিতে ছাপানোর কথা ভাবছে কমিশন। ইতোমধ্যে বিভিন্ন অংশীজনদের সাথে বসছে কমিশনের রিটার্নিং কর্মকর্তারা।
অংশীজনদের কাছ থেকে ৫১টি সুপারিশ পেয়েছে কমিশন। এর মধ্যে ৩১টি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ২০টি সুপারিশ নির্বাচন কমিশন সমাধান করার কথা ভাবছে বলে জানা গেছে।
কমিশনের অধীনে যেসব সুপারিশ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে ব্যালট পেপার ছাপানো, জুলাই/আগস্টের প্রোগ্রাম মাথায় রেখে ও পরীক্ষার শিডিউল বিবেচনা করে নির্বাচনের তপশিল ঘোষণা করা, শারীরিকভাবে অক্ষম শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা রাখা, রিডিং রুমে গিয়ে নির্বাচনী প্রচারণা না চালানো, নির্বাচনী পোস্টার নিষিদ্ধ করা, ক্লাস চলাকালীন মাইক বন্ধ রাখা, পোলিং এজেন্ট রাখা, ছুটির দিন ভোটের আয়োজন করা, ভোটগ্রহণ ও গণনার কাজে শিক্ষকদের সংযুক্ত করা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন যেসব সুপারিশ নিয়ে কাজ করবে এর মধ্যে রয়েছে, ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের নির্বাচন করার অথবা ভোট দেওয়ার সুযোগ দেওয়া, আনসারদের প্রক্টরিয়াল টিমে সিভিল ড্রেসে অন্তর্ভুক্ত করা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার এবং তারা যাতে কোনোভাবে নির্বাচনে অংশ নিতে না পারে সেটা নিশ্চিত করা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, ঢাবি শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ 'ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-১' ও ' ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২'-এর কার্যক্রম নিয়ন্ত্রণ করা, নির্বাচনের ক্ষেত্রে নিয়মিত শিক্ষার্থী হওয়া ও বয়সের সীমা নির্ধারণ করা, হলগুলোতে রাজনৈতিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে দেওয়া, মিথ্যা প্রচারণা বন্ধ করা, ফ্যাসিস্ট শিক্ষক ও কর্মকর্তাদের বিচার নিশ্চিত ও নির্বাচন থেকে দূরে রাখা, গঠনতন্ত্র বিষয়ে ঐকমত্য তৈরির জন্য প্রশাসন ও ছাত্রসংগঠনগুলোর সঙ্গে সভার আয়োজন করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি