ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
হোসাইনি দালান থেকে তাজিয়া মিছিল : পালিত হচ্ছে পবিত্র আশুরা
আজ পবিত্র আশুরা, ১০ মহররম। এ দিন উপলক্ষে রাজধানীর পুরান ঢাকায় শিয়া মুসলমানদের উদ্যোগে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের হয়েছে। রোববার (৬ জুলাই) সকাল ১০টায় হোসাইনি দালান ইমামবাড়া থেকে শুরু হয় এই প্রধান তাজিয়া মিছিল।
হোসাইনি দালান ইমামবাড়ার সুপারিনটেনডেন্ট এম.এম. ফিরোজ হোসেন জানান, মিছিলটি সাজানো হয়েছে কালো ব্যানার, বেহেস্তা (লাল-সবুজ নিশান), পাঞ্জা, আলম, মাতম, দুলদুল ঘোড়া, খুনি ঘোড়া এবং একটি জারি তাজিয়া দিয়ে।
মিছিলটি হোসাইনি দালান ইমামবাড়ার উত্তর গেট থেকে শুরু হয়ে হোসাইনি দালান রোড, বকশীবাজার লেন, আলিয়া মাদ্রাসা রোড, বকশীবাজার মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাড় চৌরাস্তা মোড়, গোর-এ-শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন কলেজ, নীলক্ষেত মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্সল্যাব মোড়, ধানমন্ডি ২ নম্বর সড়ক, বিজিবি ৪ নম্বর গেট ও ঝিগাতলা বাসস্ট্যান্ড হয়ে দুপুর আড়াইটায় ধানমন্ডি লেকের অস্থায়ী কারবালায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এর আগে শনিবার (৫ জুলাই) মাগরিবের নামাজের পর থেকে হোসাইনি দালানে খুতবা পাঠ ও আশুরার তাৎপর্য নিয়ে বয়ান করা হয়। দিনভর চলে দোয়া-মোনাজাত। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.)-এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গিলাব (প্রতীকী কাফেলা) সম্মান প্রদর্শন করেন ভক্তরা। অনেকে আশুরার ফজিলতের আশায় নফল রোজাও পালন করেন।
এছাড়া শুক্রবার সন্ধ্যায় প্রথম এবং শনিবার রাত ২টায় দ্বিতীয় মিছিল বের হয় হোসাইনি দালান থেকে।
শুধু হোসাইনি দালান নয়, আশুরার এই দিনটি ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালিত হচ্ছে পুরান ঢাকার বড় কাটরা, মোহাম্মদপুর বিহারী ক্যাম্প, শিয়া মসজিদ, বিবিকা রওজা, মিরপুর পল্লবী বিহারী ক্যাম্পসহ অন্যান্য শিয়া অধ্যুষিত এলাকাতেও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ