ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মানুষ এখন আগের চেয়ে বেশি নিরাপত্তা বোধ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৩ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি এসেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে স্বাভাবিকভাবেই স্থিতিশীলতা ফিরে আসে এবং সেই প্রভাব আইনশৃঙ্খলায়ও পড়েছে।
রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আইনশৃঙ্খলার বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, সরকার পরিস্থিতির আরও উন্নয়নে কাজ করছে। মানুষের মধ্যে এখন আগের তুলনায় স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গত ১৩ দিনে কী ধরনের অগ্রগতি হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি নরসিংদীর একটি নৃশংস হত্যাকাণ্ডের উদাহরণ দেন। তার ভাষ্য অনুযায়ী, ঘটনার পরপরই ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছিল এবং তা কার্যকর করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক আরও কয়েকটি ঘটনার ক্ষেত্রেও দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী কত দ্রুত ও কতটা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে—এটাই এখন গুরুত্বপূর্ণ। জনগণ সেই বিষয়টি দেখতে পাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি জানান, তদন্ত দ্রুত সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করবে এবং সরকার তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব পালন করবে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)