ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বাতিল ফ্লাইটের নতুন সময় জানালো বিমান বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবগামী যাত্রীদের জন্য স্বস্তির খবর দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার বাতিল হওয়া জেদ্দা ও মদিনা রুটের দুটি ফ্লাইটের পুনর্নির্ধারিত সময়সূচি ঘোষণা করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থাটি।
রোববার (১ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম। তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে মদিনাগামী বিজি-৩৩৭ ফ্লাইটটি অনিবার্য কারণে বাতিল করা হয়েছিল। ওই ফ্লাইটটি আজ বিকেল ৪টায় মদিনার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এছাড়া একই দিনে বাতিল হওয়া ঢাকা-জেদ্দা রুটের বিজি-৩৩৫ ফ্লাইটটিও নতুন সময় নির্ধারণ করা হয়েছে। ফ্লাইটটি আজ সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা দেবে।
বিমানের পক্ষ থেকে সংশ্লিষ্ট যাত্রীদের যথাসময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে, যাতে চেক-ইন ও বোর্ডিং প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত