ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
চার দেশের প্রতিনিধির সঙ্গে পররাষ্ট্রসচিবের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৈঠকটি রোববার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয়ে অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা এবং বাংলাদেশের স্বার্থ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে, শনিবার রাতে মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক ডাকা হয়। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
বৈঠকে ইরানসহ উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক বিরোধপূর্ণ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এছাড়া, ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে বাংলাদেশ প্রবাসী ও কূটনৈতিক স্বার্থ রক্ষায় এই ধরনের বৈঠক গুরুত্বপূর্ণ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে