ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: সম্ভাব্য ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সামাল দিতে আগাম প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা মহানগরীতে এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্যোগ-পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে দ্রুত ও সমন্বিত করতে এ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব (দুলু)।
মন্ত্রী বলেন, ভূমিকম্পের পরপরই যাতে ক্ষতিগ্রস্ত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়, সেজন্য রাজধানীর খেলার মাঠ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ভূমিকম্পের সময় কী করণীয় এবং পরবর্তীতে কীভাবে নিরাপদ থাকতে হবে—এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, সার্বিক প্রস্তুতির লক্ষ্যে একটি সমন্বিত প্রাথমিক পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এ পরিকল্পনা চূড়ান্ত করতে আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র